শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সুদের টাকা দিতে না পারায় সংখ্যালঘু নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাড়ি দখল

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬৫৩ বার পড়া হয়েছে
সুদের টাকা দিতে না পারায় সংখ্যালঘু নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাড়ি দখল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুদের টাকা দিতে না পারায় এক সংখ্যালঘুর বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংখ্যালঘু ওই নারী রীতা রানী বিশ্বাস (২৫) কুপ্রস্তাব এবং হুমকির ভয়ে স্বামী সন্তান নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতের চর গ্রামে। ঘটনার পর ওই নারীর স্বামী সুবীর চন্দ্র বিশ্বাস (৩৫) কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কুলিয়ারচর থানার এসআই কাজী রাকিব জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে ও সুবীর চন্দ্র বিশ্বাস জানায়, ফরিদপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী মোঃ ইদ্রিস মিয়া (৪৫) এর কাছ থেকে গত একবছর আগে ৪০ হাজার টাকা সুদের ভিত্তিতে ধার নেই, যার নিয়মিত সুদ দিয়ে আসছি। কিন্তু গত কয়েক মাস আগে ছেলের অসুস্থার জন্য দুই মাস সুদ দিতে পারেনি। এরপর থেকে ইদ্রিস মিয়া এসে জানায় আমরা না-কি বাড়ি বন্ধকী দিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছি এবং টাকা না দিলে বাড়ি দখলে নিয়ে যাবে। এর পর থেকে প্রায় সময় আমার অনুপস্থিতে আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে কুপ্রস্তাব দেয় এবং বলে কুপ্রস্তাবে রাজি হলে টাকা দিতে হবে না, যখন ইচ্ছে দিলে হবে। কোনো রকম চাপ দিবো না।

পরবর্তীতে এ-সব কুপ্রস্তাবে আমার স্ত্রী রাজি না হওয়ায় হুমকি ধামকি আরও তীব্র হয়। একপর্যায়ে বাড়ির উঠোনে কলা গাছ লাগিয়ে বাড়ি দখল করে নেয়। ঘটনার পর থেকে আমরা ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

এই বিষয়ে ইদ্রিস মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনা এড়িয়ে গিয়ে বলেন আমি এ-সব বিষয়ে কিছু জানি না তবে আমার স্ত্রীর কাছ থেকে ১ লাখ ৮০ টাকা ধার নিয়েছে জানি, যার প্রমাণ হিসেবে দুই জন সাক্ষীর সাক্ষ্য সহ সুবীরের সাক্ষর করা দলিল রয়েছে।

কলাগাছ লাগিয়ে বাড়ি দখলের বিষয়ে জানতে চাইলে ইদ্রিস মিয়া বলেন, এটা সম্পর্কেও আমি কিছু জানি না, অন্য এক বক্তব্যে তিনি জানান তার স্ত্রী জহুরা বেগম (৩৮) গাছ লাগিয়েছে বাড়ি দখল করেছে স্বীকার করেন।

লেনদেনের দুইজন সাক্ষী মোঃ বাচ্চু মিয়া ও রতন চন্দ্র দাস বলেন, সুবীর টাকা নিয়েছে শুনেছি কিন্তু কতো টাকা নিয়েছে আমরা দেখিনি কিন্তু টাকা নিয়েছে শুনেছি। এই মর্মে আমাদেরকে সাক্ষর দিতে বলা হলে, পরে একটি কাগজে সাক্ষর দিয়েছি। না জেনে কীসের ভিত্তিতে সাক্ষর দিয়েছেন জানতে চাইলে উভয় সাক্ষী কোনো উত্তর না দিয়ে পাশকেটে যান ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com