শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের হোসেনপুরে পিতাকে কুপিয়ে আহত করলো পুত্র

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে পিতাকে কুপিয়ে আহত করলো পুত্র
কিশোরগঞ্জের হোসেনপুরে পিতাকে কুপিয়ে আহত করলো পুত্র৷ শুক্রবার (২১ মে) রাতে হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির আঙিনায় প্রকাশ্যে ছেলে জীবন মিয়ার দা’র কোপে পিতা লিটন মিয়া (৪০) আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিটন মিয়াকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। আহত লিটন মিয়া হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com