শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১
  • ১৭৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকদের কলমকে শিকল বাঁধার কালো আইন বাতিল ও মৌখিক লোক দেখানো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পরিহার করে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর জিরো টলারেন্স নীতি গ্রহনে এবং সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি সহ হেনস্তা করা স্বাস্থ্য অধিদপ্তরের জড়িত কর্মকর্তাদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মে) দুপুর ১২টার দিকে কুলিয়ারচর প্রেসক্লাবের সামনে কুলিয়ারচর সাংবাদিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের কলম রুখে দেওয়ার কালো আইন অবিলম্বে বাতিল ও সিনিয়র সাংবাদিক রোজিনার মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি রফিক উদ্দিন, সমকাল প্রতিনিধি মোঃ হারুন চৌধুরী, দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট শাহআলম, দৈনিক পূর্ব কন্ঠের বার্তা সম্পাদক মোহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নাঈমুজ্জামান নাঈম, দৈনিক আজকের সারাদিন পত্রিকার মাঈন উদ্দিন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলি হায়দার, আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, সরজমিন বার্তার প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক জাতির বার্তা আলী সোহেল, পূর্বকন্ঠের প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি শুভ্রা, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, মাটির মায়া অনলাইন টিভির প্রতিনিধি নিলুফা আক্তার নিলা, দৈনিক খবর পত্র প্রতিনিধি সাদিকুর রহমান নবীন, দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি সবুজ মিয়া, সাংবাদিক কাজল প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com