শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে বিনামূল্যে অনলাইন ভূমি কর (খাজনা) রেজিষ্ট্রেশন শুরু

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৭৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচর ভূমি অফিস

“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলছে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম।

জনসেবার জন্য জনবান্ধব প্রশাসন কুলিয়ারচর উপজেলা ভূমি অফিস কর্তৃক সকল ভূমি মালিকগণকে তাদের নিজ নিজ ১) মোবাইল নম্বর, ২) জাতীয় পরিচয় পত্র, ৩) পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, ৪) নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি ও ৫) সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার ছবি নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ভূমি উন্নয়ন কর (খাজনা) দাবি একবার নির্ধারণ হলে সংশোধন করা সহজে সম্ভব হবে না। তাই নির্ভুল দাবি নির্ধারণের স্বার্থে উক্ত কার্যক্রমে ভূমির মালিকদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

রেজিস্ট্রেশন করার নিয়ম:

  • Land.gov.bd  অথবা www.idtax.gov.bd ঢুকে এনআইডি ও মোবাইল নম্বর এবং জন্ম তারিখ এন্টি করার মাধ্যমে।
  • ৩৩৩ বা ১৬১২২ এ ফোন করে এনআইডি, মোবাইল নম্বর, জন্ম তারিখ ও জমির তথ্য প্রদান করার মাধ্যমে।
  • এনআইডি ব্যবহার করে যেকোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর মাধ্যমে।
  • প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, আগামী জুলাই/২০২১ থেকে অনলাইনে ভূমির খাজনা পরিশোধ শুরু হবে। তিনি অনলাইনে খাজনা দিব ঘরে বসেই দাখিলা পাব এ স্লোগানের মধ্য দিয়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে বিনামূল্যে রেজিষ্ট্রেশনের জন্য ভূমির মালিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, মালিকগণ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজ নিজ ইউনিয়ন পরিষদ ভূমি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ঘরে বসেও রেজিস্ট্রেশন করতে পারবেন।

উল্লেখ্য, এ বিষয়ে কারো সাথে কোন ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com