শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ২৭ হাজারের বেশি শিশু

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাবে ২৭ হাজারের বেশি শিশু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

এবার কুলিয়ারচরের প্রতিটি ওয়ার্ডে ৮টি ইপিআই কেন্দ্র মোট ১৬৯ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ছয় থেকে ১১ মাস বয়সী ৩ হাজারের বেশি শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজারের বেশি শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের সরবরাহকৃত এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরীতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com