কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক হিন্দু স্কুল ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ধর্ষক সাইফুল (২০) ফরিদপুর ইউনিয়ন নাপিতের চর গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে। ধর্ষিতা (১৫) জানান, শনিবার (১২ জুন) সকাল ১০টার দিকে কোচিং শেষ পায়ে হেটে বাড়ি যাওয়ার পথে, তারিনি বিশ্বাস পারিবারিক শ্মশান নামক নির্জন স্থানে গেলে সাইফুল পিছন থেকে তার নাক-মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ধরে টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত এই ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।