শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাবা-মা’র পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিআইপি মুসা মিয়া

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে
বাবা-মা'র পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিআইপি মুসা মিয়া

বাবা-মা’র পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার প্রাণপুরুষ, বিশিষ্ট্য দানবীর কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুসা মিয়া (সিআইপি)।

রোববার (২০ জুন) কুলিয়ারচর পৌরশহরের পৈলনপুর মহল্লায় তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বিকেল ৪ টায় তার দাফন সম্পন্ন হয়।

তার নামাজে জানাজায় অংশ নেন স্থানীয় এমপি ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সিআইপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

গত শনিবার (১৯ জুন) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশান ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তারঁ মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেন ।

এছাড়াও স্থানীয় এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সিআইপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র নূরুল মিল্লাত শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com