কিশোরগঞ্জের হোসেনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নূরুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা এবং দলনেত্রী, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারের সদস্য ও সদস্যাবৃন্দ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে সরকারি অফিস অঙিনা ও আনসার সদস্যের নিজ বাড়ির আঙ্গিনায় চারা গাছ রোপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুই এক দিনের মধ্যে এসব গাছ লাগানোর কাজ শেষ করা হবে।