কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত ২ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক উপকারভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেছেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪ জন উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকার এ চেক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন-সহ স্থানীয় উপকারভোগী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ইউএনও অফিসের সিএ ফজলুর রহমান পটল।