কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাতের আধাঁরে একটি বাগান থেকে একাধিকবার বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে কুলিয়ারচর পৌরসভার আলী আকবরী গ্রামের মো. আশরাফ উদ্দিন (আরশ মিয়া)’র ছেলে মো. রাজিব হায়দারের একটি বনজ, ফলজ ও ঔষধি বাগানে।
মো. রাজিব হায়দার বলেন, প্রায় ৬ মাস আগে ১ একর ভূমির মধ্যে বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। এসব চারা গাছ রোপন করার ফলে জমির পার্শবর্তী মরহুম মিছির ভূইয়ার ছেলে মো. মোহন মিয়া ওরুফে মাখন রাজীব হায়দারের বাবাকে বিভিন্ন প্রকার হুমকী প্রদর্শন করে। পরবর্তীতে ১ জুন বৃহস্পতিবার গভীর রাতে কে বা কাহারা এসব গাছ তুলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এর দুইদিন আগেও বাগন থেকে গাছের চারা তুলে ফেলে কে বা কারা।
এঘটনার সংবাদ পেয়ে এলাকাবাসী ওই জমিতে এসে ক্ষতিগ্রস্থ গাছের চারা দেখে সবাই বলা বলি করছে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারার সাথে এ কেমন শত্রুতা?
এ রিপোর্ট লিখা পর্যন্ত এঘটনায় কুলিয়ারচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।