শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মাছের খাবার খেয়ে দুই গরুর মৃত্যু

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৩৬ বার পড়া হয়েছে
মাছের খাবার খেয়ে দুই গরুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরের এক পুকুরের মাছের জন্য তৈরি করা খাবার খেয়ে দুই গরুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুলাই) বিকেলে কুলিয়ারচর-বাজরা বাসস্ট্যান্ড মাঝামাঝি আদমখাঁর কান্দি এলাকার একটি পুকুর পাড়ে এ ঘটনাটি ঘটেছে।

গরুর মালিক কামালিয়া কান্দি এলাকার দেলোয়ার জানান, দুপুরের পর ঐ পুকুরে গরু (গাভী) গোসল করানোর সময় পুকুরের পাশে ড্রামে রাখা মাছের জন্য তৈরি খাবার পানি খেয়েছিল বাছুর দু’টি। পরে বিকেলে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে গরু দুটি মুখ ছেবরা ও লালা বের হওয়া অবস্থায় গরুদুটি কাতরাচ্ছিলো দেখে গ্রাম্য চিকিৎসক (পশু ডাক্তার) কে খবর দেই। ডাক্তার আসা মাত্রই গরু দুটি পেট ফোলে মারা যায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার কলেজ পড়ুয়া মেয়ে গরুটি লালন পালন করতো। ছয়মাস বয়সী ফ্রিজিয়ান জাতের গরুর মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে।

অপর একটি গরুর মালিক কামালিয়া কান্দি এলাকার সন্তোষ দাস জানান, প্রতিবেশীর সূত্রে খবর পেয়ে দেখি আমার বাছুরটি মারা গেছে। তিনি জানান, গ্রামীণ সমিতির অফিস থেকে ২৬ হাজার টাকা ঋন নিয়ে ২৪ হাজার টাকায় বাছুরটি কিনেছিলাম৷ এখনো কিস্তি দেয়া শেষ হয়নি। আমি এর ক্ষতিপূরন চাই।

মাছের জন্য খাবার তৈরি করা আদমখাঁর কান্দি এলাকার ইফরান ও অন্তর জানান, বরাবরের মতো পুকুরের মাছের খাবার হিসেবে খৈল ও ছাবু (ইউরিয়া) সার তৈরি করে ড্রামে ভিজিয়ে পুকুরের পাশেই রাখা হয়েছে। দু’দিন পর মাছে খাবারের জন্য পুকুরে ছিটিয়ে দেয়া হবে। তারা বলেন, গরু মারা যাওয়ার কথা আমরা শুনেছি মাত্র।

এব্যাপারে কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com