শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচর উদ্ধারকৃত সেই অজ্ঞাত নারীর শয্যা পাশে ওসি ও ইউএইচও

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৯১ বার পড়া হয়েছে
কুলিয়ারচর উদ্ধারকৃত সেই অজ্ঞাত নারীর শয্যা পাশে ওসি ও ইউএইচও

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রায় মৃত্যু মুখে পতিত উদ্ধারকৃত সেই অসুস্থ ও অজ্ঞাত নারীর শয্যা পাশে কুলিয়ারচর থানার মানবিক ওসি একেএম সুলতান মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুলিয়ারচর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বেডে চিকিৎসাধীন ওই নারীর শয্যা পাশে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর এবং প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা আশ্বাস দেন ওসি এমকেএম সুলতান মাহমুদ। এসময় ওই নারী পরিচয় এবং পরিবারের খোঁজ প্রচারের মাধ্যমে বের করার জন্য উপস্থিত সাংবাদিকবৃন্দ সহ সকলের সহয়তা কমনা করেন তিনি।

উল্লেখ্য, কুলিয়ারচরে হাইওয়ে রাস্তার পাশে একটি ঝোপের ভিতর ড্রেনের মধ্যে অচেতন অবস্থায়  অজ্ঞাত পরিচয়ের এক মধ্যে বয়সী নারীকে পড়ে থাকতে দেখে সাংবাদিক অ্যাডভোকেট শাহ আলম করোনা কালীন সময় নিজের মৃত্যু ভয় পিছনে ফেলে, প্রায় মৃত্যু মুখে পতিত অজ্ঞাত অচেতন ওই নারীকে স্থানীয় দুইজন নারী সহায়তায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং স্থানীয় সাংবাদিকদের সহয়তায় হসপিটালে ভর্তি করান। ভর্তি করার পর থেকে কুলিয়ারচর স্থানীয় সাংবাদিকবৃন্দ ওই নারীর খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় সহায়তা করছেন।

এ বিষয়ে, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু বলেন, ওই নারীর চিকিৎসায় স্বাস্থ্য কমপ্লেক্সে সকল স্টাফ আন্তরিকতার সঙ্গে দেখছেন এবং প্রয়োজনীয় সকল সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স সার্বক্ষণিক পাশে আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com