কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর সদর বড়খারচর মহল্লায় ছোটন ডেইরী ফার্মে দেড় বছর ধরে কোরবানির জন্য পালিত হচ্ছে সুদূর আমেরিকার ব্রাহমা জাতের গরু। খামারি শখ করে যার নাম দিয়েছে রাজা-বাদশা। কালো রং এর রাজা আর বাদামী রঙ্গের বাদশা খুব দাপটের সাথে বড় হয়ে ওঠছে এ ফার্মে। রাজা-বাদশা দুজনের ওজন প্রায় সামান ১৮ মণ করে দুজনের ওজন ৩৬ মণ।
খামারি নূর আহমেদ ছোটন জানান রাজা-বাদশাকে কোরবাণীর জন্য ৮ লাখ টাকা দাম হলে বিক্রি করা হবে। আদর আর পরিচর্যায় বেড়ে ওঠা এ রাজা-বাদশা খুব শান্ত প্রকৃতির ষাঁড়। তার ও তার স্ত্রীর নিবির পরিচর্যায় বড় হয়েছে রাজা-বাদশা।
এ ছাড়া ছোটন ডেইরী ফার্মে কোরবাণীর জন্য সংকর ও দেশীয় ক্রস জাতের আরো ২টি ষাঁড় রয়েছে যার প্রতিটি ২ লাখ টাকা দরে বিক্রির করার কথা জানান খামারি। খামারে অনান্য গরুর সাথে ৫টি দুধের গাভী সহ মোট ৩০টি গরু রয়েছে। প্রতিটি গাভী প্রতিদিন ১৫ লিটার করে দুধ দেয়। সকাল থেকে রাত পর্যন্ত খামারে গরুর পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন ছোটন ও তার স্ত্রী।
রাজা-বাদশা নিয়ে জানতে চাইলে ছোটন ডেইরী ফার্মের মালিক নূর আহমেদ ছোটন বলেন, কোরবাণীর জন্য আমি ৪টি ষাঁড় লালন-পালন করছি। প্রাকৃতিক উপায়ে এদের লালন-পালন করা হচ্ছে। করোনার কারণে যদি বাজার না বসে তাহলে গরু নিয়ে আমরা বিপাকে পরে যাবো।
খামার পরিচালনা করে লাভ-লোকসান মিলিয়ে আছি। প্রথমে খামারে ২টি গরু ছিলো। বর্তমানে আমার এ খামারে ৩০টি গরু রয়েছে।
সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগী পাচ্ছে কি-না এমন প্রশ্নে ছোটন জানান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা সবসময় খোঁজ-খবর রাখছেন। মাঝে মাঝে এসে আমাকে অনেক সাহায্য- সহযোগীতা করেন, রোগ-বালাই হলে ভ্যাকসিন দিয়ে যান।