কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ সুনাম সফলতার সাথে এক বছর অতিক্রম করেছেন। তার দ্বায়িত্বকালে ১১২ টি মাদক মামলায় ১৫১ জন আসামী গ্রেফতার সহ ৬৯ কেজি ৬৬২ গ্রাম গাজা, ১ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ শ ৭৮ বোতল ফেনসিডিল এবং ১৫২ লিটার মদ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টর্লারেন্সের লক্ষ্যমাত্রা নিয়ে থানায় কাজ শুরু করেন তিনি। তিনি গত ৯ জুলাই ২০২০ খ্রিঃ তারিখে কুলিয়ারচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন। যোগদানের পর থেকেই দায়িত্বরত সহযোগী অফিসারদের সহযোগিতায় আইন শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, জুয়া, জঙ্গি দমন, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ করণ, কিশোর অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন দমন সম্পর্কে কুলিয়ারচর থানার প্রতিটি মসজিদে ও থানাধীন প্রতিটি বিটে প্রচারণা চালিয়ে ও স্বাস্থ্যবিধি পালনে সচেতনতামুলক পরামর্শ প্রদানে স্থানীয় জনগণের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছেন।
এছাড়াও চৌকসভাবে নিজস্ব বুদ্ধিমতা দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আটক, জনগনকে করোনা সচেতনতামূলক কর্মকান্ডের বহুবিধ পদক্ষেপগুলোর মধ্যে কখনো নিজে দাঁড়িয়ে রাস্তায় মাইকিংসহ নিজ হাতে গরিব অসহায়দের মাস্ক পড়িয়ে দিতে দেখা যায় ওসি একেএম সুলতান মাহমুদকে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ এক বছর সফলতার সাথে দায়িত্ব পালনে কুলিয়ারচর উপজেলার স্থানীয়রা ধন্যবাদ জানান।