শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পে হামলায় গ্রেফতার ১

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পে হামলায় গ্রেফতার ১
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর উপহার নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী হামলার ঘটনায় মো. বিজন ওরফে বিজয় মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ জুলাই) রাতে উপজেলার চর জিনারী এলাকা তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামেরই আমির হামজার ছেলে।
জানা যায়, গত ৯ ই জুলাই শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন যুবক নির্মিত আশ্রয়ণ প্রকল্পের মিস্ত্রীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ সামগ্রী থাকা একটি ঘরের দরজা ও দুটি জানালা কুপিয়ে কেটে ফেলে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ  মোস্তাফিজুর রহমান জানান,আশ্রয়ণ প্রকল্পে চাঁদা চাওয়া ও শ্রমিকদের মারধরের ঘটনায় তদন্ত অনুযায়ী তিনজনের নাম আসে। রাতেই অভিযান চালিয়ে তাদেরই একজন বিজয়কে চর জিনারী এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা চাওয়া ও ভাংচুরের ঘটনাটি সে স্বীকার করেছে । বাকী ২ জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com