কিশোরগঞ্জেরে হোসেনপুরে গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার নবনির্মিত আশ্রয়ন প্রকল্পে সন্ত্রাসী হামলার ঘটনায় সরেজমিনে পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
রবিবার (১১ জুলাই) বিকালে উপজেলার চর-জিনারী এলাকায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন ও আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ২৫টি বাড়ি পরিদর্শন করেন।
নবনির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শণ কালে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল মো. নাজমুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সরকার,অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন,মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম তারেক নেওয়াজ প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জুলাই স্থানীয় কয়েকজন যুবক নির্মিত আশ্রয়ণ প্রকল্পের মিস্ত্রীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ সামগ্রী থাকা একটি ঘরের দরজা ও দুটি জানালা কুপিয়ে কেটে ফেলে। একটি জানালা সম্পূর্ণ কেটে ফেলে তারা। এ ঘটনায় মো.বিজন ওরফে বিজয় মিয়া (২৫) নামের এক যুবককে প্রেফতার করেছে পুলিশ।