সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে মুক্তিযোদ্ধা আবদুর রউফ আর নেই

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্বজাওয়ার গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আবদুর রউফ মঙ্গলবার (১৩জুলাই) সকাল ৭টায় নিজ বাসভবনে মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় মাদরাসা ইমদাদুল উলুম জাওয়ার মাঠে জানাযা নামাজের পর গার্ড অব অনার শেষে পৃর্ব জাওয়ার সৈয়দ আবদুল্লাহ রহ. এর মাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা আবদুর রউফ এর বিস্তারিত তথ্য সূত্রে জানা যায়, তাঁর মুক্তিযোদ্ধা নাম্বার হল ০১৪৮০০০২৫৮৯। বেসামরিক গেজেট নাম্বার ১০৩২। লাল মুক্তিবার্তা নাম্বার ১১৭০৩০০১৩।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com