সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইলে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তার আওতায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের গরিব, অসহায় ও দুস্থ ৭৯৬টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ হরা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাহাজন।
তিনি উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের মধ্য দিয়ে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন। ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান খান। এসময় ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাহাজন বলেন, সারাদেশের ন্যায় তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নেও ৭৯৬টি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ হরা হচ্ছে। তিনি আরো বলেন, চাল বিতরণের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি করা হবে না। শৃংখলার মধ্য দিয়েই কাজটি সম্পন্ন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com