শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে সেই সন্তান জন্ম দেয়া পরিবারের খোঁজ পাওয়া গেছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে পাগলীর সন্তান প্রসব, কোলে তোলে নিলো ইউএনও

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর বাজার এলাকার আমির উদ্দিনের বাড়িতে সন্তান জন্ম দেয়া পরিবারের খোঁজ পাওয়া গেছে। তারসাথে মা পারভীন ও সেই নবজাতক ছেলে সন্তানকে পরিবারের নিকট হস্তান্তর করেছে হোসেনপুর উপজেলা প্রশাসন।

রোববার (১৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) মো. আবুবকর সরকার নবজাতককে তার পিতা মো. আব্দুল মালেকের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান সেলিম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আব্দুল্ল্যাহ আল শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

উল্লেখ্য, হোসেনপুরে পাগলীর সন্তান প্রসব, কোলে তোলে নিলো ইউএনও এই শিরোনামে গত ১২ জুলাই সংবাদ প্রকাশ করে ওয়াননিউজ২৪বিডি.কম। এছাড়াও একই খবর বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন শিরোনামে ভাইরাল হয়। খবর প্রকাশের পর বরিশাল জেলার বানারিপাড়ার জুমবন্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ও নবজাতকের পিতা মো. আব্দুল মালেক হোসেনপুর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com