কিশোরগঞ্জের হোসেনপুরে এতিমখানায় ফলজ বৃক্ষ উপহার দিয়েছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান৷
শনিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের আল জামিয়াতুল কাদিরিয়া মাদ্রাসা ও এতিমখানায় রোপনের জন্য প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন (গোলাপ) কাছে তিনি এসব বৃক্ষ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার ওসি (তদন্ত) নূর হোসেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন (গোলাপ) সহকারী মুহতামীম আবুল কাসেম জুয়েল
প্রমূখ।
এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন (গোলাপ) জানান, ওসি সাহেব নিয়মিতই এতিমখানা ও ছাত্রদের খোঁজ খবর রাখেন। তিনি প্রায় সময়ই এতিমদের ক্রীড়া সামগ্রী, শীত বস্ত্র ও খাবার বিতরণ করেন। ফলজ গাছগুলো এতিমখানার প্রাঙ্গনে রোপন করা হবে।