শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে যুবকের লাশ উদ্ধার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে ধানক্ষেত থেকে রাসেল মিয়া (২৫ ) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামের বালুবন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সুত্রে যায়, উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের পদুরগাতি গ্রামের আয়ত আলীর ছেলে রাসেল মিয়া গত শনিবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন। পরে আজ সকালে বালুবন বিলে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ভীড় করেন সেখানে। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেম গেছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com