কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা আক্রান্ত হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক আনোয়ারা খাতুন (৫৬) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তান সহ বহুগুণ গ্রাহী রেখে যান।
রবিবার (২৫ জুলাই) রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উনার মৃত্যুতে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ,উপজেলা সমাজ অফিসার এহচানুল হক ও বাংলাদেশ সমাজ সেবা কর্মচারী কল্যাণ সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক রাশেদুল হক, সহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
পরে সোমবার সকালে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।