শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফুফার লাশ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলো প্রবাসীর স্ত্রী শারমিন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
ফুফার লাশ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলো প্রবাসীর স্ত্রী শারমিন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফুফার মৃত্যুর সংবাদ পেয়ে, সিএনজি যোগে ফুফাকে শেষ দেখা দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলো শারমিন আক্তার (শরিফা) নামের এক প্রবাসীর স্ত্রী।

নিহত শারমিন আক্তার ওরফে শরিফা (২৮) কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী।

জানা যায়, সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ফুফার মৃত্যুর সংবাদে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে সিএনজি করে কুলিয়ারচর বাজারের আসার পথে ৭ঃ৪৫ মিনিটে কুলিয়ারচর পৌরসভা মোড়ে আসলে, আলহাজ্ব জিল্লুর রহমান সেতু থেকে আসা একটি বালু বোঝাই রোড পারমিট বিহীন ট্রাক (ইছার মাথা) সিএনজিকে সরাসরি আঘাত করলে সিএসজিতে থাকা শারমিন আক্তার (২৮) ও তার কোলের ৫ বছরের বাচ্চা খাদিজা আক্তার এবং ননদ নুরুন্নাহার (৩৫) সহ সিএনজি চালক অন্তত (১৫) আহত হয়।

পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টার দিকে শারমিন আক্তার মারা যায়। এবং বাকিরা প্রথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, এই বিষয়ে নিহতের পরিবারে আবদারের ভিত্তিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com