কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক এস.এস.সি পরীক্ষার্থী প্রেমে প্রত্যাখ্যান হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আকুতির পর প্রেমিকের পরিবারের হাতে শারীরিক ও মানসিক লাঞ্চিত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগে থানায় মামলা।
আত্মহত্যা করা ওই যুবতী উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব বড়চারা গ্রামের ধনু মিয়ার তৃতীয় কন্যা মুক্তা আক্তার (২৩)। ঘটনার পর বুধবার (২৮ জুলাই) বিকালে এএসপি সার্কেল রেজওয়ান দিপু ও কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।
জানা যায়, একই গ্রামের পার্শ¦বর্তী বাড়ির টেলু মিয়ার ছোট ছেলে ফার্নিচার কর্মচারী শামীম (২৫) এর সাথে গত ৬ মাস আগে মুক্তা আক্তারের প্রেমের সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভনে যুবতী মুক্তার সাথে শামীমের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এতে গত রোজার মাসে ওই যুবতী অন্তঃসত্ত্বা হলে, প্রেমিক শামীম কোরবানির ঈদের পর বিয়ে করবে বলে বাচ্চা নষ্ট না করার কথা জানায়। এরই প্রেক্ষিতে কোরবানির ঈদের পর গত শনিবার (২৫ জুলাই) প্রেমিক শামীমের বাড়িতে বিয়ে আকুতি নিয়ে গেলে, শামীমের মা সুফিয়া আক্তার ও তার বড় ভাই শাহ আলম যুবতী মুক্তাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনা সহ্য করতে না পেরে লজ্জায় ও ক্ষোভে বাড়িতে এসে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর যুবতীর বাবা ধনু মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় গত (২৭ জুলাই) রাতে একটি মামলা দায়ের করেন।
এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ বলেন, এই ঘটনায় আত্মহত্যা প্ররোচনায় দায়ে কুলিয়ারচর থানার একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।