কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার আশপাশ এলাকায়য় চুরি যেনো এখন সবথেকে সহজলভ্য বিষয়ে হয় দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে চুরির ঘটনা।
গত এক মাসে থানার নিকটবর্তী মহল্লা পূর্ব গাইলকাটা এলাকা থেকে ৩০ টি চুরির ঘটনায় ৪০ টির অধিক মোবাইল, একাধিক মোটরসাইকেল, অটোরিকশা, নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটছে। এ যেনো চুরের স্বর্গরাজ্য পরিনত হয়েছে কুলিয়ারচর পৌর এলাকা।
সর্বশেষ গতরাত শনিবার (৩১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে আলহাজ্ব জিল্লুর রহমান সেতু ও পৌরসভার ভবনের মোড়ে জুঁই এন্টারপ্রাইজ থেকে দুইটি অটোরিকশা, নগদ ১৭ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড চুরির ঘটনা ঘটে।
জুঁই এন্টারপ্রাইজের প্রোঃ মোঃ শফিকুল ইসলাম (২৮) বলেন, আমার ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুইটি অটোরিকশা, ১৮ হাজার টাকার মূল্যের একটি বিভো মোবাইল ফোন এবং নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়।
এই বিষয়ে কুলিয়ারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম ক্বারি বলেন, কুলিয়ারচর থানা ঘেষে আমার ওয়ার্ড অথচ গত এক মাসে শুধু মাত্র আমার ওয়ার্ড থেকে রাতের অন্ধকারে বাসার গ্রিল কেটে ৩০ এর অধিক চুরি হয়েছে। কিছুতেই চুরি ঠেকানো যাচ্ছে না। এই নিয়ে মানুষ চরম আতঙ্কে রাত কাটাচ্ছে। অনেকে রাতে না ঘুমিয়ে সারা রাত নিজ নিজ বাড়ি পাহারা দিচ্ছে। এমন অবস্থায় আইনশৃংখলা বাহিনীর ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।