শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকার মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে
বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকার মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কোভিড-১৯ এর কারণে  ক্ষতিগ্রস্ত বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকার মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে কুলিয়ারচর উপজেলা সম্মেলন কক্ষে কুলিয়ারচর উপজেলায় নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর সরকারি কলেজেের প্রিন্সিপাল মোঃ ইদ্রিস মিয়া, চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুছা এবং বিভিন্ন কিন্ডারগার্টেনর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুলিয়ারচর উপজেলা সিএ কাম উচ্চমান সহকারি মোঃ ফজলুর রহমান পটল।
উল্লেখ্য, কুলিয়ারচর উপজেলার ২৫ টি বেসরকারি কিন্ডারগার্টেনের একশো নিরানব্বই জন শিক্ষক-শিক্ষিকাদের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com