কিশোরগঞ্জের হোসেনপুরে ঢিলে-ঢালা লকডাউনে করোনা ছড়ানোর শঙ্কায় উদ্বিগ্ন সচেতন নাগরিক সমাজ। সরকার ঘোষিত লকডাউনের প্রজ্ঞাপনে জরুরি সেবা ও প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বাইরে যেতে পারবে না উল্লেখ থাকলেও কিশোরগঞ্জের হোসেনপুরে দেখা যায় তার উল্টো চিত্র।
২৩ জুলাই শুক্রবার থেকে সাত দিনের কঠোর বিধি নিষেধ থাকলেও অনেকেই লকডাউন দেখতে অবাধে ঘুরছে তাও আবার ফেইসবুক লাইভে এসে লকডাউনকে তামাশা বলতেও দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন মার্কেটে দোকান খুলে বসেছে বিক্রেতারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মুদী, মনোহরি ও কাঁচাবাজার প্রায় সবগুলো দোকানপাঠ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা থাকলেও তা পুরোপুরি পালন করেননি ব্যবসায়িরা।
প্রধান ফটক বন্ধ থাকলেও বেশীর ভাগ দোকানের পকেট দরজায় বেচা-কেনা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জনচলাচল স্বাভাবিক ছিল। সড়ক পথে দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন-অটোবাইক, মাইক্রো ও মোটর সাইকেলে যাত্রী পরিবহন করছে।