শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নারীদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে ফারজানা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
নারীদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে ফারজানা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের ফারজানা ফ্যাশন গার্মেন্টসের স্বত্বাধিকারী ও ফারজানা সেলাই ট্রেনিং সেন্টার এর পরিচালক ফারজানা আক্তার বেকার ও অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলার প্রচেষ্টায় বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। ফলে অনেক বেকার মহিলা এখান থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন।

সরজমিনে ফারজানা ফ্যাশন গার্মেন্টসে গিয়ে কথা হয় মোমেনা আক্তার (২৮), সাহানা বেগম (৩০), রোখসানা বেগম (৩৫) সহ বেশ কয়েকজন নারীর সাথে। তারা জানান, তারা ফারজানা ট্রেনিং সেন্টার থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ফারজানা ফ্যাশন গার্মেন্টসে কাজ করে সে মাসিক ৫/৭ হাজার টাকা আয় করছে এবং পরিবরের পুরুষ সদস্যের পাশাপাশি এই বাড়তি আয় তাদের সংসারে অনেকটা সচ্ছলতা এনে দিয়েছে ।

ফারজানা সেলাই ট্রেনিং সেন্টারে গিয়ে দেখা যায়, অনেক নারী সেলাই, নকশীকাথাঁ ও হাতের কাজের উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিচ্ছে। এদের মধ্যে আসমা আক্তার (২০) নামের এক নারী জানান, ফারজানা সেলাই ট্রেনিং সেন্টারে ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হয় এমন খবর জানতে পেরে সে এখানে কাজ শিখছে। কিন্তু করোনা মহামারির কারণে ও সরকারি বিধিনিষেধ থাকায় নিয়মিত ক্লাস হচ্ছে না এবং শিখতে পারছে না। সে জানায় ১০/১৫ দিনেই অনেক কিছু সে আয়ত্ত করেছে, নিয়মিত ক্লাস করলে অল্প দিনেই শেখা শেষ করে নিজরই এসব কাজ করে ইনকাম করতে পারবেন।

এই বিষয়ে ফারজানা আক্তার বলেন, ‘আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে “ফারজানা সেলাই ট্রেনিং সেন্টার” নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র করে বেকার ও অসহায় মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি “ফারজানা ফ্যাশন গার্মেন্টস” নিয়োগ করে বেকারত্ব দূরিকরনে গরীব অসহায় নারীদের সহযোগিতা করার চেষ্টা করছি। প্রতিটা মহিলা আমার মত আত্মনির্ভরশীল হোক সেই লক্ষ্যেই আমার এ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া।এক্ষেত্রে সরকারের কোন সহযোগিতা পেলে বেকারত্ব দূরীকরণে এবং প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষদের জনশক্তিতে রুপান্তরিত করতে, আরও বড় পরিসরে উদ্যোগ নিতে পারতাম।’

এ-ব্যাপারে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক শাহানাজ পারভিন বলেন, ফারজানা আমাদের এখন থেকে প্রশিক্ষণ নিয়েছে, বর্তমানে সে তার দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে অনেক বেকার নারীদের প্রশিক্ষণ দিচ্ছে, পাশাপাশি একটি মিনি গার্মেন্টসে অনেক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তার আগামী দিনের পথচলা শুভ হোক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com