শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাওরের প্রবেশদ্বার কালী নদী এখন ময়লা আবর্জনার ভাগাড়

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
হাওরের প্রবেশদ্বার কালী নদী এখন ময়লা আবর্জনার ভাগাড়

কিশোরগঞ্জের কুলিয়ারচর সদর ও বাজার ঘেঁষে বয়ে চলা হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মেঘনা নদীর শাখা ‘কালী নদী’ এখন যেনো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

প্রতিদিন এই নদীতে ফেলা হচ্ছে মৎস্য আড়ৎ ও পৌর এলাকার সকল বর্জ্য। ফলে নদীর পানি দূষিত হয়ে মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন প্রকাশ্য দিবালোকে এসব বর্জ্য ফেলা হলেও এটি বন্ধের উদ্যোগ নেয়নি কেউ। বরং সংশ্লিষ্টদের প্রত্যক্ষ সহযোগিতাতেই চলছে এই কাজ। এ যেনো নদীতে ময়লা আবর্জনা ফেলে নদী ধ্বংসের মহা উৎসবে মেতেছে কুলিয়ারচর পৌরবাসী।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, লঞ্চঘাট, নৌঘাট, মৎস আড়ত ঘাট, সবজি মল, মাছ বাজার মল, জিল্লুর রহমান সেতু ঘিরে নদীর তীরে গড়ে উঠা কফিশপগুলোর নিয়মিত পঁচা ও উচ্ছিষ্ট খাবারসহ নানা রকমের বর্জ্য ফেলছেন। এছাড়া কুলিয়ারচর বাজারের হোটেল-রেস্তোরাঁ ও সকল ব্যবসা প্রতিষ্টানগুলো একই ভাবে তাদের বর্জ্য ফেলছে এ নদীতে।

কুলিয়ারচর লঞ্চ ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সকালের আড়ৎ শেষে মাছ বহনের বড় বড় প্লাস্টিক ও ককশিটের বানানো জুড়ি ফেলা হচ্ছে নদীতে। শতাধিক আড়ৎ ব্যবসায়ী সকলেই এভাবে ফেলছে তাদের প্রতিদিনের বর্জ্য। এছাড়া কুলিয়ারচরের পৌর এলাকার সকল বর্জ্যও এখানে ফেলা হচ্ছে। ফলে মারাত্মক হুমকির মূখে পড়ছে এই নদী।

এ বিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, মৎস্য আড়ৎ ও পৌর এলাকার বর্জ্য নদীতে না ফেলার জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলা হবে। তারপরও কেউ ময়লা ফেললে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com