করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে ইউনিয়ন পর্যায়ে গণটিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি।
শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন টিকা ক্যাম্পেইন পরিদর্শন করেন তিনি। প্রথমে উপজেলার শাহেদল ইউনিয়নের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করেন পরে পর্যায়ক্রমে পুমদি, গোবিন্দপুর, জিনারী, সিদলা ও আড়াইবাড়ীয়া সদর দাখিল মাদ্রাসায় টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২১৯টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, পৌর মেয়র আব্দুল খাইয়ুম খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসিরুজ্জামান, অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্থাফিজুর রহমান,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ প্রমূখ।
গণটিকা কার্যক্রমের আওতায় আজকে হোসেনপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের ৬০০ জনকে এ টিকা দেয়া হয়। টিকাদানে বয়স্ক, প্রতিবন্ধী নাগরিকদের অগ্রাধিকার দেয়া হয়।