শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে এতিমখানায় ওসির সীমানা পিলার প্রদান

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে এতিমখানায় ওসির সীমানা পিলার প্রদান
কিশোরগঞ্জের হোসেনপুরে এতিমখানায় সীমানা ঘেরাও করার জন্য পিলার উপহার দিয়েছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান৷
রবিবার ( ৮ আগষ্ট ) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের আল জামিয়াতুল কাদিরিয়া মাদ্রাসা ও এতিমখানায় রহিমা বেগমের দেওয়া জায়গায় ঘর করতে ও সীমানার চারিদিকে বেড়া দিতে  প্রতিষ্ঠাতা পরিচালক গোলাপ হোসেনের কাছে তিনি এসব পিলার হস্তান্তর করেন।
এসময় সাথে ছিলেন হোসেনপুর থানার ওসি (তদন্ত) নূর হোসেন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সমাজসেবক মোফাজ্জল হোসেন সজল, এম এ ফরিদ প্রমূখ।
পরে তিনি এতিমখানার হেফজ খানা পরিদর্শন করেন। এতিম ছাত্রদের তেলায়াত শুনেন ও তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান প্রদান করেন।
এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক গোলাপ হোসেন জানান, ওসি সাহেব নিয়মিতই এতিমখানা ও ছাত্রদের খোঁজ খবর রাখেন। তিনি প্রায় সময়ই এতিমদের ক্রীড়া সামগ্রী,শীত বস্ত্র ও খাবার বিতরণ করেন। পিলার গুলো এতিমখানার সীমানার বেড়া দিতে ব্যবহার করা হবে।
 হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, এতিম ছাত্রদের পাশে থাকতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com