শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থ, অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কর্মকর্তা কর্তৃক আয়োজিত সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, অনুষ্ঠান সঞ্চালনায় করনে কুলিয়ারচর ইউএনও অফিসের সিএ কাম উচ্চমান সহকারী মোঃ ফজলুর রহমান পটল।

এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ ফজলুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com