শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে বজ্রপাতে নিহত ১, এসএসসি পরিক্ষার্থী সহ আহত ২

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে বজ্রপাতে নিহত ১, এসএসসি পরিক্ষার্থী সহ আহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে এক নারী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় এক এসএসসি পরিক্ষার্থী সহ দুইজনকে ঢাকা মেডিক্যাল প্রেরণ করা হয়েছে।

বজ্রপাতে নিহত ঝামেলা বেগম (৬০) ছয়সূতী ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর কোনাবাড়ির মোঃ তারা মিয়ার মেয়ে। আহতরা হলেন, একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী হৃদয় (১৬) ও তাসলিমা (৩২)।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর দুইটায় উপজেলার ছয়সূতী ইউনিয়নে আগবরনগর হইতে ফরিদপুর সড়কে কোনাবাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, দক্ষিণ নন্দরামপুর কোনাবাড়ির বাড়ির সামনে সড়কে তারা বৃষ্টিস্নাত দুপুরে দাঁড়িয়ে ছিলো। এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনা স্থলে ঝামেলা সহ আহতরা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ ভৈরব হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঝামেলাকে মৃত ঘোষণা করেন এবং আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল প্রেরণ করে।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com