কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার তিন জন এস,আই জুলাই (২০২১) মাসের পারফর্মেন্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে।
তারা হলেন, বিট ও কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এস.আই ফখরুল হাসান ফারুক, সিডিএমএস মামলা তদন্তকারী অফিসার হিসেবে এস.আই মোঃ আলী আকবর এবং ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এস.আই মোঃ নয়ন মিয়া।
বৃহস্পতিবার (১২ আগস্ট) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ফকরুল হাসান ফারুক, মোঃ আলী আকবর, মোঃ নয়ন মিয়ার নাম ঘোষণা করেন।
এসময় তাদের শ্রেষ্ঠত্ব স্বরূপ তাদের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেওয়া হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।