কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ও প্রথম উপজেলা চেয়ারম্যান নূরুল কাদের মারা গেছেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল এগারোটায় ঢাকায় নিজ বাস ভবনে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত আর অসুস্থতার জন্যই তাঁর মৃত্যু হয়। তারা বলেন মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ মাগরিব কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তিনি বাবা-মা’র পাশে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হবেন।
তিনি কুলিয়ারচর উপজেলার বহুবিধ উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত। তাঁর মারা যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তারঁ মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সিআইপি, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।