নারী ও কিশোরীরর প্রতি সহিংসতা প্রতিরোধ (ECATTO) প্রকল্প কর্তৃক আয়োজিত উপজেলা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ আগষ্ট) সকালে হোসেনপুর উপজেলা ঢেকিয়া খেলার মাঠ সংলগ্ন অফিসে উপজেলা কমিটির সভাপতি ডালিয়া আক্তার শিরিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প কর্মকর্তা-সালমা পারভীন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উক্ত প্রকল্পের উপজেলা কমিটির সম্মানিত সদস্য সঞ্জিত চন্দ্র শীল, কমিটির সহ-সভাপতি ওমর ফারুক রতন, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, মাঠ কর্মী আবু বক্কর ছিদ্দিক খোকন, মিনা আক্তার ও আবু নাঈম ভূইয়া রেনু প্রমুখ।