শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে নির্মাণ শ্রমিকের রাস্তায় রাস্তায় মাইকিং

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে নির্মাণ শ্রমিকের রাস্তায় রাস্তায় মাইকিং

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা মালিকের কাছে ফেরত দিতে/টাকার মালিকের সন্ধান পেতে এক নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) রাস্তায় রাস্তায় মাইকিং করতে দেখা গেছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ওই টাকা মালিককে ফেরত দিতে কুলিয়ারচর পৌরশহর সহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করার এই ব্যাতিক্রম ঘটনাটি ঘটে।

মাইকিং এর বলা হয় “একটি বিশেষ ঘোষণা, এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত কিছুদিন আগে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড হইতে কুলিয়ারচর সড়কে কিছু টাকা পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ সহ দ্বাড়িয়াকান্দি স্টিল ব্রিজ সংলগ্ন সাইফুল মিয়ার চায়ের দোকানে যোগাযোগ করতে বলা হচ্ছে।

এই বিষয়ে নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) কুলিয়ারচর পৌর এলাকার মোঃ ইসরাইল মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৩৫) বলেন, প্রায় ৭/৮ দিন আগে ব্যক্তিগত কাজে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড বাজারে গেলে বাড়ি ফেরার পথে দ্বাড়িয়াকান্দি আদর্শ ফোরকানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার গেইটের সামনের রাস্তায়, কিছু টাকা পড়ে থাকতে দেখে টাকাগুলো কুড়িয়ে নেই। পরে টাকাগুলো মালিকের কাছে পৌঁছে দিতে অনেক মানুষের সহায়তা নিয়েও, মালিকের সন্ধান পাইনি।

পরবর্তীতে টাকাগুলো মালিকের কাছে ফিরিয়ে দিতে এলাকা জুড়ে মাইকিং করি কিন্তু এখনও টাকাগুলো নিতে কেউ যোগাযোগ করেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com