রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ

কিশোরগঞ্জে করোনা রোগীদের জন্য অগ্রণী ব্যাংকের অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে করোনা রোগীদের জন্য অগ্রণী ব্যাংকের অক্সিজেন কনসেনট্টেটর প্রদান

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেল।

 

আজ রোববার (১৫ আগষ্ট) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অডিটরিয়ামে কনসেন্ট্রেটর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেল।

এসময় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারি নিজ অর্থায়নে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবার মান উন্নয়নে তিনটি অক্সিজেন কনসেন্ট্রেটর হাসপাতালরে পরিচালকের হাতে তুলে দেন অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা ।

অনুষ্ঠানে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম, অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ.কে.এম শামী রেজা, কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান, স্বাচিপ সভাপতি ডা: দীন মোহাম্মদ, জেলা বিএমএ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুব ইকবাল’সহ মেডিকেল কলেজ ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ। এই আদর্শকেই আমাদের ধারণ করতে হবে, মানতে হবে এবং এই আদর্শ বহন করেই আমাদের আগামী পথ চলতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com