শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও পঁচাত্তরের ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত হওয়া সকল শহিদদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় শোক দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সূর্য উদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে রাখার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সংস্থা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পূষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, থানার অফিসার ইনচার্জ সুলতান মাহমুদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীলসমাজের নেতৃবৃন্দ।

এছাড়া সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরণ ও বিভিন্ন দপ্তরে মাস্ক বিতরন করা হয়।

সকাল ১০টা ৪৫ মিনিটে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবকদের মাঝে ঋণের চেক ও উপজেলা বিআরডিবি অফিস কর্তৃক পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এবং সকাল ১১ টায় করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বেলা ১২টায় কুলিয়ারচর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের মধ্যে উন্নয়ন খাবার বিতরণ করা হয়।

এবং বাদ যোহর উপজেলার উপজেলা সকল মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপসনালয়গুলোতে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে দিনটিকে ঘিরে পৃথক পৃথক কাঙ্গালি ভোজের আয়োজন করাছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com