মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪নং উছমানপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ইউপি ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের মধ্যদিয়ে নবনির্মিত ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
রোববার (১৫ আগস্ট) দুপুর ২ টার উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী’র সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলরুমে এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী প্রমুখ।
নবনির্মিত উক্ত ইউপি ভবন আনুষ্ঠানিক কার্যক্রম ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন, জামিয়া নূরুল উলুম কুলিয়ারচর কেন্দ্রীয় মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো. কাইয়ুম খাঁন সাহেব।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৫ বছর প্রতিক্ষার পর গত ৩১ জুলাই নবনির্মিত এই ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধনের পর ১৫ আগসট আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের মধ্যদিয়ে নতুন কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী।