কিশোরগঞ্জের হোসেনপুরে নারী ও কিশোরীরর প্রতি সহিংসতা প্রতিরোধ (ECATTO) প্রকল্পের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
সোমবার (১৬ আগষ্ট) সকালে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ র সহযোগিতায় পুমদি ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয়’র মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা-সালমা পারভীন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উক্ত প্রকল্পের উপজেলা কমিটির সম্মানিত সদস্য সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা কমিটির সহ-সভাপতি ডলিয়া আক্তার শিরিন, সহ সভাপতি শহিদুল ইসলাম, মাঠ কর্মী আবু বক্কর ছিদ্দিক খোকন, মিনা আক্তার ও মোছাঃ ঝুমা আক্তার প্রমুখ।