কিশোরগঞ্জে কুলিয়ারচরে জাইকার অর্থায়নে এবং পল্লী উন্নয়ন ও সমবায় কমিটির বাস্তবায়ন এবং উপজেলা পরিষদের আয়োজনে ইউনিয়নে ইউনিয়নে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত কুলিয়ারচর উপজেলার রামদী, ছয়সূতী ও গোবরিয়া-আব্দুল্লাহপুর স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়দের সভাপতিত্বে এ-সব জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা জাইকা প্রতিনিধি রোজী পারভীন, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ইখতেখার আনাম নোমান, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোহাম্মদ মেজবাহ উদ্দিন, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন প্রমূখ।
উক্ত জনসচেতনতামূলক কর্মশালায় বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং বিষয়ে বিভিন্ন ক্ষতিকারক দিক, প্রতিকার ও করনীয় বিষয়ে পরামর্শ মূলক আলোচনা ও বক্তব্য রাখেন।