শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে আইভি রহমানের ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে আইভি রহমানের ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মিণী ও বিসিবি সভাপতি ও ভৈরব-কুলিয়ারচরের সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপনের গর্ভধারিণী, সাবেক মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শহীদ আইভি রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১ টার দিকে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানের সভাপতিত্বে বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা নাসিমা আক্তার চায়না, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তি মাহমুদ খোকা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাল উদ্দিন, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরা মিয়া সরকার, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মেজবাউল হক প্রমূখ।

অনুষ্টান পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন গিয়াস এবং শহীদ নেত্রী আইভি রহমান ও ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পড়েন নূরুর উলুম কুলিয়ারচর কেন্দ্রীয় মাদ্রসার প্রিন্সিপাল মুফতি কাইয়ুম খান সাহেব ।

উলেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমান মারাত্মক আহত হন। ওই হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘৃণ্য ওই হামলায় আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর মৃত্যুর ৩ দিন পরে ২৪ আগস্ট গুরুতর আহত আইভি রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে (বিএমএইচ) ইন্তেকাল করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com