কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় ও বিলের মধ্যে মাছের পোনা অবমুক্তকণ করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে এ কার্যক্রম উদ্ভোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমূখ।
এতে মোট ৩ টি বিল ও ২৭ টি পুকুরে ৩০০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়।