শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডাকাতির প্রস্তুতি মামলায় পুলিশের কথিত সোর্স গ্রেফতার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
ডাকাতির প্রস্তুতি মামলায় পুলিশের কথিত সোর্স গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের কথিত সোর্স মো. শফিকুল ইসলাম ডাকাতির প্রস্তুতি মামলায় কুলিয়ারচর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সোর্স মো. শফিকুল ইসলাম (২৫) কুলিয়ারচর পৌর এলাকার ১নং ওয়ার্ড বড়খারচর মহল্লার মো. সাদেক মিয়ার ছেলে।

রবিবার (২৮ আগস্ট) দুপুর ১ টা ১৫ মিনিটে কুলিয়ারচর লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা গত ২৪/৭/২০২১ তারিখে একটি মমলা দায়ের হয়। যার মামলা নং ১৫। তারিখ, তারিখ ২৪/৭/২১।

এছাড়াও শফিকুল সোর্স পরিচয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারের হুমকি ও ভয় দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকা আদায় করতো বলে এলাকাবাসীর কাছে জানা যায়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, তার বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com