শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে স্বামী সেজে গৃহবধূ ধর্ষণ, আসামি গ্রেফতার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে স্বামী সেজে গৃহবধূ ধর্ষণ, আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অন্ধকার ঘুমের ঘরে স্বামী সেজে এক হিন্দু গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বাড়ির মাসুদ মিয়া নামক এক ব্যক্তির বিরুদ্ধে ।

অভিযুক্ত মোঃ মাসুদ মিয়া (৩৮) কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের মোঃ ফজলু মিয়ার ছেলে।

এই ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) অভিযুক্ত মাসুদকে গ্রেফতারের পর কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করে কুলিয়ারচর থানা পুলিশ। এর আগে রোববার ১২ সেপ্টেম্বর রাত পনে ৯ টায় ওই ধর্ষিতা গৃহবধূ বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্র জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে ওই গৃহবধূ তার বসতঘরে মেয়ের সাথে একটি চৌকিতে ঘুমাচ্ছিলেন এবং তার কাঠ মিস্ত্রি স্বামী ঘরের অন্য আরেকটি চৌকিতে ছেলের সাথে ঘুমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে টিনের ঘরের বেড়া হাত দিয়ে ফাঁকা করে, বাহির হতে দরজা খুলে ঘরে ঢুকে মাসুদ এবং চুপিচুপি বিছানায় গিয়ে স্বামী সেজে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এসময় ওই গৃহবধূ গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় ও স্বামী মনে করে মাসুদকে কোনো রকম বাঁধা প্রদান করেনি।

শারীরিক সম্পর্ক শেষে ধর্ষক মাসুদ যখন দরজার দিকে যেতে থাকে, তখন গৃহবধূ লাইট জ্বালিয়ে দেখতে পায় সে তার স্বামী নয়, পার্শ্ববর্তী বাড়ির মাসুদ। এসময় গৃহবধূর ডাক চিৎকার শুনে স্বামী সন্তানের ঘুম ভাঙলে মাসুদকে আটকানো চেষ্টা করে কিন্তু মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা রজু হয়, মামলা নং ০৬, তারিখঃ ১২/৯/২০২১।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com