শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
কিশোরগঞ্জের হোসেনপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আ.বারিক (৪৫), স্বপ্না আক্তার (৩৮), মরিয়ম (২৪), হোসনা বেগম (৩০),আ. জলিল (৫০), শফিকুল ইসলাম (৩০), এরশাদ মিয়া (৩০), হেলিম মিয়া (৪৫), বাদল মিয়া (৩৩),মাসুদ (৩০),মো. হেলিম, রুবেল মিয়া,সাব্বির নামে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এদের মধ্যে মো. হেলিম, রুবেল, সাব্বির বিজ্ঞ আদালতে জামিনের বিষয়ে রিকল উপস্থাপন করিলে তাদেরকে রিকলে মুক্তি দেওয়া হয়। বাকীদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com