শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গ্রাম্য সালিশে থেকে বের হয়ে কৃষকের আত্মহত্যা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে
গ্রাম্য সালিশে থেকে বের হয়ে কৃষকের আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম্য সালিশ থেকে বের হয়ে এক কৃষক ক্ষোভে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা গ্রামের এই ঘটনা ঘটে। আত্মহত্যা করা কৃষক আবু তাহের (৪৫) বরচারা গ্রামের শবজের আলীর বড় ছেলে।

জানা যায়, আবু তাহেরের বাবা শবজের আলীর সাথে চাচা জাহাজ মিয়ার দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এসব বিরোধ মিমাংসায় অসংখ্য বার গ্রাম্য সালিশ বসলেও, বিবাদী জাহাজ মিয়া প্রতিবার বিজ্ঞ সালিশিয়ানদের অমান্য, সালিশ বর্জন করে আসছে।

অপর দীর্ঘদিন যাবৎ আর্থিক সমস্যার কারণে জায়গা বিক্রির চেষ্টা করছিলো আবু তাহের। কিন্তু জমি সংক্রান্ত সমস্যা সমাধান না হওয়ায়, আর্থিক সমস্যা সমাধানে জমি বিক্রি করতে পারছিলো না। মূল্যত এমন ক্ষোভে গ্রাম্য সালিশ থেকে বের হয়ে, বাবা শবজের আলীকে ফোন করে বলে, জায়গায় সমস্যা সমাধান হবে আমি মরার পর। এর কয়েক মিনিট পরের শুনা যায় আবু তাহের তাদের লটকন বাগানে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

এই ঘটনায় কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান ও ভৈরব-কুলিয়ারচর এএসপি সার্কেল রেজওয়ান দিপু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লেখার আগ পর্যন্ত লাশ ময়নাতন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "গ্রাম্য সালিশে থেকে বের হয়ে কৃষকের আত্মহত্যা"

  1. Gerçekten Mükemmel Bir Uygulama Elinize Saglik

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com