সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

চীন থেকে আরও ৫৪ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে
চীন থেকে আরও ৫৪ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

দেশে এসে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনার টিকার চালান। শুক্রবার রাত ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীন থেকে কেনা এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে জানান, টিকা বুঝে নেওয়ার পর তা সংরক্ষণের জন্য টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ। গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com