শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঝরনা রানী বর্মণ নামের স্থানীয় এক নারী নিহত হয়েছে।

নিহত ঝরনা রানী বর্মণ (৫৩) কুলিয়ারচর পৌর এলাকার ভাটিদয়ারিয়া মহল্লার মোঃ অনিল চন্দ্র বর্মণ এর স্ত্রী।

রবিবার (২৬ সেপ্টেম্বর) কুলিয়ারচর পৌর এলাকার ভাটিদয়ারিয়া রেল ব্রিজ সংলগ্ন স্থানে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্দু গোধূলির সাথে ধাক্কা খেয়ে সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ঝরণা রানী বর্মণের বড় ছেলে শ্যামল চন্দ্র বর্মণ জানান, তাদের মা দীর্ঘ আড়াই বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। তার একা বাড়ি থেকে বের হওয়া নিষেধ ছিলো, কিন্তু আজ সকালে সকলের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com